• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মহম্মদপুরে ইউএনও অফিস ঘেরাও করে ইটভাটা মালিক-শ্রমিকদের বি ক্ষো ভ 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। তাদের দাবী ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর করা যাবে না, তার প্রতিবাদে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইউএনও অফিস ঘেরাও করে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের কাছে উপজেলার ৩১টি ইটভাটার পক্ষে ইটভাটা মালিক সমিতির নেতারা স্মারক লিপি প্রদান করেন।

 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম আজম সাবু বলেন, দেশের উন্নয়ন কাজে ইট সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ইটভাটাগুলো। ফলে ভাটা বন্ধ হলে দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ বন্ধ হয়ে যাবে। এতে উন্নয়নের ধারা ব্যাহত হবে। এ উপজেলায় ৩১টি ইটভাটায় প্রতিদিন প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। এ সকল ইটভাটা যদি সরকার বন্ধ করে দেয় তাহলে শ্রমিকরা বেকার হয়ে যাবে। তাদের পরিবারের নিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে।

 

বিভিন্ন সময়ে যশোরসহ বিভিন্ন এলাকা থেকে এসে ৪ লাখ ৫ লাখ করে জরিমানা করা হয়েছে। আবার শুরু হয়েছে উপজেলার মোবাইল কোর্ট। আমরাতো বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপনে জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে থাকি। এছাড়া সরকারকে ভাটা প্রতি ভ্যাট বাবদ পাঁচলক্ষ টাকা আর ট্যাক্স বাবদ একলক্ষ দিয়ে আসছি। তাহলে আমাদের কি অপরাধ। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি দেশের শ্রমিকদের দিকে তাকিয়ে ইটভাটা বন্ধের সিধান্ত থেকে ফিরে আসবেন। আমাদের দাবি না মানলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি জাকিরুল ইসলাম, মোঃ আইয়ুর আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরুণ প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com