• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি। প্রস্ফুটিত শিমুল ফুলের অপরুপ দৃশ্য জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। শিমুল ফুলের লাল রংয়ে প্রকৃতি সেজেছে এক অন্যরকম সাজে। যেন প্রকৃতিতে রংয়ের খেলা চলছে।

 

ঋতুরাজ বসন্তেখুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকৃতিকে রাঙিয়ে ফুটছে শিমুল ফুল। রক্ত লাল শিমুল ফুলে প্রকৃতির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকে দুচোখ যায় সেদিকেই চোখে পড়ে লাল রঙের আভা।

 

যদিও আগের মত শিমুল গাছ আর নেই। তবুও উপজেলার গ্রাম বাংলার মেঠো পথের ধারে, ভিটা বাড়ির পতিত জমিতে দেখা মিলছে রক্ত লাল শিমুল ফুল। লাল ফুল আর কোকিলের কুহু কুহু ডাক মনে করিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
সরেজমিন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী গ্রামে জোনাব আলী শেখ বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রতিটি গাছে ফোটা রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। যেদিকে চোখ যায় শিমুলের রক্তিম আভায় চোখ আটকে যায়। শিমুল ফুলে মৌমাছির গুনগুন শব্দ ও উড়োউড়ি প্রকৃতিতে অন্যরকম এক আবহ তৈরি করেছে। অনেক প্রকৃতিপ্রেমীরা শিমুল ফুলকে ভালোবেসে সেলফি তুলছে।

 

কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে রক্তরাঙা এসব শিমুল গাছ। প্রতিনিয়ত বিলুপ্ত হয়ে যাচ্ছে শিমুল গাছ। সেই সাথে কমেছে মনোমুগ্ধকর শিমুল ফুল। তবুও শিমুল ফুলের প্রতি মানুষের অন্যরকম ভালোবাসা। স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। সত্যিই প্রকৃতিকে যেন নতুন রূপ দিয়েছে রক্তরাঙা শিমুল ফুল।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, শিমুল ফুল প্রকৃতির সৌন্দর্যবর্ধক একটি ফুল। শিমুল ফুল না ফুটলে যেন বসন্তই মনে হয় না। বসন্ত এলেই চলে আসে শিমুল ফুলের কথা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com