• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৭
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরে গোনা গ্রামের পুকুর নিয়ে ষ ড় য ন্ত্র, প্রতিকার দাবি

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের গোনা গ্রামের পুকুরটির মধো ৩২ শতক জমি ১ নং খাস খতিয়ানের, বাকী জমি স্থানীয় আলতাফ গাজীর পৈতৃক রেকর্ডিও জমি।

 

৩২ শতক খাস জমি ৪০ বছর যাবত উত্তর মেনদিনগর বাইতু সালাম জামে মসজিদ এর কমিটির সদস্য আলতাফ গাজীর নামে একসনা ডিসিআর নিয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন।

 

উক্ত পুকুরে মসজিদের মুসল্লিরা অজু করেন। পানিটি হালকা লবণাক্ততা থাকায় এলাকার কোন মানুষ খাওয়া তো দূরের কথা রান্নার কাজেও ব্যবহার করতে পারেন না।

 

স্বরেজমিনে গেলে এলাকাবাসীরা বলেন মৃত মোহাম্মদ সরদার এর পুত্র আব্দুর রহিম, জয়নাল আলীর পুত্র আব্দুল হামিদ আব্দুল্লাহ আল মামুন, নাসিমা,কুলসুম ও আশুরা জানান, গোনা পুকুরটির পানি লোনা হওয়ায় রান্না ও খাওয়ার অনুপযোগী। আমরা দুরমুজ খালি বিওপি ক্যাম্প থেকে পানি এনে খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করি। গোনা পুকুরটির পাশে মসজিদ থাকায় মুসল্লিরা শুধুমাত্র ওযু করেন। পুকুরটি নিয়ে স্থানীয় কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে।

 

তাছাড়া আলতাফ গাজীর নামে পুকুরকেন্দ্র্রীক বিভিন্ন মামলা মকদ্দমায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

 

উপজেলার মেন্দিনগর মৌজার এস এ ২৬ ও ৬৭ নং গোনা মৌজার এস এ ১১নং খতিয়ানে ৫২৩/১৯৮২-৮৩ নং ইজারা কেসে আলতাফ হোসেনকে ইজারা দেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত আলতাফ গাজী নামে একসনা ইজারা রয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে এলাকার কতিপয় ব্যক্তির রেষারেষির কারণে গোনা পুকুরটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা মিথ্যা অভিযোগ এনে আলতাফ গাজীর সহ মসজিদের মুসল্লিদের বিতর্কে জড়ানোর চেষ্টা করছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com