• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটার চিংড়ি ক্লাস্টার চাষিদের ডুমুরিয়ায় অভিজ্ঞতা বিনিময় সফর

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৫ জন চিংড়ি ক্লাস্টার চাষি নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সফরে আসেন। এ সময় ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তাদের স্বাগত জানান ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মো: জিল্লুর রহমান রিগ্যান।

 

এ সময় দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

দেবহাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে ২৫ জন ক্লাস্টার চাষি ছাড়াও প্রকল্পের মেরিন ফিশারিজ অফিসার মো: সাজ্জাদ হোসেন ও দেবহাটা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী এ সফরে অংশগ্রহন করেন।

 

চাষিরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ডুমুরিয়া উপজেলার বড়ডাঙ্গা চিংড়ি চাষি ক্লাস্টার-২ পরিদর্শন করেন। অভিজ্ঞতা বিনিময় সফরে উভয় ক্লাস্টারের চাষীদের মধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় গত বছর স্বর্ণ পদক প্রাপ্ত চাষি মো: তবিবুর রহমান জোয়াদ্দারসহ আধা নিবিড় চিংড়ি চাষি নিত্যানন্দ মন্ডল, অভিজিৎ বিশ্বাস ও সফল ক্লাস্টার লিডার শেখ মাহতাব হোসেন বক্তব্য রাখেন।

 

বড়ডাঙ্গা চিংড়ি চাষি ক্লাস্টার-২ এর চাষিগন তাদের ক্লাস্টারের আয়-ব্যয় ও ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। আলোচনা শেষে চাষীরা সরেজমিনে চিংড়ির বৃদ্ধি ও উৎপাদন দেখার জন্য চাষির ঘের সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ঘেরের মালিক অনুপ মন্ডল জাল টেনে মাছ দেখান। উপস্থিত সকলে চিংড়ি ও মাছ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা মৎস্য অফিসার জি. এম. সেলিম। তিনি বলেন বড়ডাঙ্গা মডেল অন্যান্য এলাকায় অনুসরন করলে চাষিরা উৎপাদন ২ থেকে ৩ গুন বাড়াতে পারবেন।

 

অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে চাষীরা অনেক উপকৃত হয়েছেন বলে উপস্থিত চাষিরা সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে তারা এই মডেলের মত চিংড়ি চাষে আরও ভালোভাবে নার্সারি করা, বায়োসিকিউরিটি, গভীরতা বৃদ্ধি করার প্রত্যয় ব্যাক্ত করেন। এ সময় অনেক চাষি মিষ্টি পানিতে বাগদা করার উৎসাহ প্রকাম করেন। চাষিরা ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহন করার জন্য মৎস্য অধিদপ্তরের নিকট অনুরোধ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com