• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৬
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

আমার রাজনৈতিক ক্যারিয়ার ধং সের জন্য চ ক্রা ন্ত করা হচ্ছে- লিটন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আমার রাজনৈতিক ক্যারিয়ার ধংসের জন্য চক্রান্ত করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোন অভিযোগ না পেয়ে এখন আমার লীজ নেওয়া সম্পত্তি অন্য সম্পত্তি বলে চালিয়ে দিয়ে আমাকে দখলবাজ সাজানোর নাটক মঞ্চস্থ করার একটা প্রচেষ্টা চলছে।

 

রবিবার (১৬ মার্চ) দুপুরে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সারোয়ার লিটন এসব কথা বলেন।

 

লিটন তার বক্তব্য লিখিত আকারে তুলে ধরে বলেন, আশাশুনি উপজেলার সববদলপুর মৌজার ০১ নম্বর খতিয়ানের ৬৪৬ নম্বর দাগের ৩৯ শতক জমি সরকার বাহাদুরের কাছ থেকে একসনা ইজারা ৭৩১/ ১৪৩১ কেস মূলে প্রাপ্ত হয়ে বাঁধ ও নেটের বেড়া দিয়ে ভোগ দখলীকার থাকা অবস্থায় আমার বিরুদ্ধে শিবনাথ সরকারগং বাদি হয়ে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

 

এই মামলার সরেজমিনে তদন্তভার আদালত কর্তৃক আশাশুনি সদর নায়েবের উপরে পাঠালে নায়েব আমাদেরকে নোটিশ করেন। নোটিশ পাওয়ার পর রাতে আধারে শিবনাথ, রঘুনাথ, বিশ্বজিৎ সহ আরও কয়েকজন মিলে রাতে তারাবী নামাজের সময় আমার নেটের বেড়া ও বাশ খুলে নিয়ে যায় বলে স্থানীয় অনেকেই আমাকে জানায়। পরদিন (১৩ মার্চ) সকালে আমি সরজমিনে গিয়ে দেখতে পাই শিবনাথ, রঘুনাথ, বিশ্বজিৎ আমার মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে সমান করে দিচ্ছে। আমাকে দেখতে পেয়ে তারা ওখান থেকে পালিয়ে যায়। পরে আমি আবার নেট পাঠা কিনে আমার ঘেরের সীমানা পুনরায় বেড়া দেই।

 

লিটন আরো বলেন যেহেতু তারা আমার বিরুদ্ধে ১৪৫ ধারায় মামলা করেছে। সে কারণে আমি তাদেরকে বলেছি বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে সুতরাং আমরা উভয় পক্ষ আদালতের শরণাপূর্ণ থাকবো। আদালত যে সিদ্ধান্ত দিবে আমি তা মেনে নিব।

 

তিনি বলেন, এই জমি সরকারি খতিয়ানভুক্ত সম্পত্তি সুতরাং এই জমির মালিক সরকার। এই জমি ভোগ দখল করতে গেলে অবশ্যই তাকে বন্দোবস্ত নিয়ে দখল করতে হবে। কিন্তু শিবপদদের কোন কাগজপত্র নেই তারা এই সম্পত্তি এতদিন যাবত কর-খাজনা না দিয়ে দখল করে খেয়ে এসেছে। আমি সরকারকে যথাযথ ট্যাক্স দিয়ে এই জমির বন্দোবস্ত নিয়েছি।

 

লিটন আরো বলেন- আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একদল চক্রান্তকারী ওদেরকে উসখে দিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com