• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় দরদি’র উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও পুনমিলনী অনুষ্ঠান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি। শনিবার (২৯ মার্চ) প্রতিবারের ন্যায় এবারও দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী সংগঠন দরদি চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জন্য গ্রান্ড সংবর্ধনার আয়োজন করা হয়।

 

একই সাথে ইফতার ও ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি সাকিব হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো.আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (অব.) রিয়াজুল ইসলাম, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি সহ-সভাপতি ও ঢাকা আহছানিয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি সদস্য সচিব তাহাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকার মাজহারুল আনোয়ার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সুরাহ কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দরদি প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দরদি’র সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও অতিথিদের উত্তোরী দিয়ে বরণ করা হয়।

 

উল্লেখিত সংগঠনটি শিক্ষা, সমন্বয় ও সেবা স্লোগান নিয়ে দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোচিং ও ভর্তি পরীক্ষায় সহায়তা, শিক্ষা উপবৃত্তি, কাউন্সিলিং, সামাজিক, মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com