• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক, যুববান্ধব ও গণতান্ত্রিক: কেন্দ্রীয় যুবদল নেতা আমিন

সাতক্ষীরা প্রতিনিধি / ৯২৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক, যুববান্ধব ও গণতান্ত্রিক—এই স্বপ্ন নিয়েই আমরা জনগণের দুয়ারে যাচ্ছি।

 

শনিবার (৫ এপ্রিল) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর, মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। স্থানীয় বাজার ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, সে বার্তা তুলে ধরেন।

 

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। তারেক রহমান যে মানবিক ও আধুনিক রাষ্ট্র নির্মাণের রূপরেখা দিয়েছেন, তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা।

 

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মুরশীদ আলী, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আঃ সালাম ও আমজাদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।

 

দিনের কার্যক্রম শেষে আমিনুর রহমান আমিন সৌজন্য সাক্ষাৎ করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিমের সঙ্গে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com