• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিসচা’র ডুমুরিয়া শাখার আয়োজনে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ক্যাম্পেইন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সড়কে মৃত্যু নয়, শান্তি চাই, প্রতিপাদ্যকে সামনে রেখে
খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল  ফিতরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে রোড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

 

রবিবার সকাল ১১টায়  খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবংখুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায়  সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়।

 

লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক আশরাফুল আলম,খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট ইমরান ,সুকান্ত সহ সঙ্গীও ফোর্স, ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল,কার্যকরী সদস্য  শাহাবুজ্জামান সবুজ, মোঃ হুসাইন খান,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, আলিমুজ্জামান,গোপাল, খান মুজাহিদুল ইসলাম সেতু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বা পঙ্গুত্ববরণ করছে। ত্রুটিপূর্ণ সড়ক, অদক্ষ চালক, যানবাহনের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে কিছু জরুরি পদক্ষেপ  নেওয়া প্রয়োজন।

প্রথমত, সড়কের গুণগত মানোন্নয়ন করতে হবে এবং ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, চালকদের পেশাদার প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানে কঠোরতা নিশ্চিত করতে হবে। পথচারীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি।
এ ছাড়া ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

 

গণপরিবহনের মানোন্নয়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন করা যেতে পারে।

‘নিরাপদ সড়ক চাই’ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের জীবন রক্ষার দাবি। একযোগে সরকার, সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com