• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় ফিলিস্তিনে ইসরায়েলি ব র্ব রতার প্রতিবাদে ছাত্রদলের বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ৮এপ্রিল ২৫ ইং সকাল ১১টায় দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল হোসেন।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন সজল, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক অহেদ আলী ও রাকিব হোসাইন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং পারুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল রানা ও তৌফিক হোসেন। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আমানউল্লাহ, রাকিবুল হাসান, ওমর ফারুক রাসেল, রাজু হোসেন রানা, রোকনুজ্জামান রায়হান, জাহাঙ্গীর হোসেন, রাকিব হাসান, এনামুল হোসেন, সজীব হোসেন, আসিফ আহমেদ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম বাবু, রিফাত হোসেন, মারুফ হোসেন, সাব্বির হোসেন, তানজির মাতিনসহ শত শত ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা মানবতাবিরোধী অপরাধ এবং এটি বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ গণহত্যা রোধে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। বক্তারা অবিলম্বে এই নৃশংস হামলা বন্ধ এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com