• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর কমিটি নিয়ে বিতর্ক: ৪৮ সদস্যের পদত্যাগ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।  ৯ এপ্রিল শ্যামনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি জানান, ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। অথচ কমিটি গঠনের আগে মাঠপর্যায়ের কর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরাও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।
সংবাদ সম্মেলনে আরো জানান, তারা শুধু পদত্যাগ করেই থেমে থাকবেন না; বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ অনেকে।
তাদের ভাষ্য, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলাই ছিল সংগঠনের মূল লক্ষ্য। দুর্ভাগ্য জনকভাবে সেই চেতনার অবক্ষয় ঘটেছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে ৭৬ সদস্যের কমিটির মধ্যে ৪৮ জন লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রের কপি গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে।
তারা জানান,আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বরং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজের স্বপ্নে বিশ্বাসী। একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদেই এই পদত্যাগ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com