• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় বিসিডিএস কমিটির আয়োজনে কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

দেবহাটায় কেমিস্টস সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল ১১টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভে এই কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বিসিডিএস দেবহাটা উপজেলার সভাপতি দেব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ঔষধ পরিদর্শক বাশারাফ হোসেন।

 

বিসিডিএসের দেবহাটা উপজেলার কার্য্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক রাজু ও মেহেদী হাসান কাজলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বিসিডিএসের কেন্দ্রীয় পরিচালক ও সাতক্ষীরা জেলার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির জেলা সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, কলারোয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি কাজী ছামছুর রহমান, জেলা সদস্য আবু হোসেন খোকন, মিজানুর রহমান ও জালালউদ্দিন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি হামিদুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব শেখ হুমায়ুন কবির শিমুল, তালা উপজেলা সভাপতি আনিসুর রহমান, দেবহাটা উপজেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম, কালিগজ্ঞ উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা সদস্য আশরাফুল আলম প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নকল, ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করা যাবেনা। ইনভয়েস ও ক্যাশ মেমোর মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে ও ভোক্তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে বলে তিনি জনসচেতনতামূলক প্রচার প্রচারণার কথা উল্লেখ করেন।

 

তিনি বলেছেন, পরবর্তীতে এগুলো না মানলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করবেন এবং ঔষধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রধান আলোচক বলেন, আগামী ১ মে থেকে এম আর পির উপর ৫% ছাড়ে ঔষধ বিক্রয়ের করতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com