• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

খুলনায় বিএনপির বি ক্ষো ভ সমাবেশ চলাকালে ইউপি চেয়ারম্যান দিদারের মৃ ত্যু

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)।

 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

 

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার (৬০)।

 

সমাবেশ চলাকালে হঠ্যাৎ অসুস্থ রোধ করলে তাকে দ্রুত সিটি ইন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শেখ দিদারুল হোসেন দিদার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়ন থেকে পরপর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া জনপ্রিয় বাংলা ছায়াছবি বিক্ষোভসহ কয়েকটি বাংলা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।

 

উপজেলার রানাই গ্রামের মরহুম (সাবেক চেয়ারম্যান) শেখ আমজাদ হোসেনের বড় ছেলে শেখ দিদারুল হোসেন দিদার। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার মৃত্যুও খবর শুনে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে দেখতে ছুটে আসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com