• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঘা ত ক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রাণ

নিজস্ব প্রতিনিধি / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

অসুস্থ বাবাকে দেখতে এসে রাস্তা পারপারের সময় সাতক্ষীরা লাইন নামে এক যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে মা ও ছেলে প্রানীহানী ঘটেছে । একই সময়ে আহত হয়েছে স্বামী অপূর্ব সাধু।

 

শুক্রবার বেলা ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহা সড়কের কুমিরা কদমতলা নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী ঋতা সাধু (৩২)ও তার শিশুপুত্র সৌরভ সাধু(৩)।

 

প্রতক্ষদর্শীদের মধ্যে তমা সাধু ও চম্পা সাধু জানান, ঋতা সাধুর বাপের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। তার বাবার নাম রনজিৎ সাধু ও মায়ের নাম মালতি সাধু। বর্তমানে অপূর্ব সাধু ও ঋতা সাধু দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

শুক্রবার সকালে অসুস্ত বাবা রনজিত সাধুকে দেখতে মোটর সাইকেল যোগে তিন জন সাগরদাঁড়ি দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১টার দিকে কুমিরা কদম তলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরা গামী সাতক্ষীরা লাইনের একটি যাত্রবাহী বাস তাদের পিছন থেকে ধাক্কা মারে । এতে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ঋতা সাধু ও ছেলে সৌরভ সাধু। ওই সময় আহত হয় স্বামী অপূর্ব সাধু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মাইনুদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

 

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মন্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহনটি আটকের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com