• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে জনবসতি এলাকায় আগুনে শুকানো হচ্ছে কাচামাছ,শ্বাসকষ্টসহ মহা মা রীর আশাংকা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

শ্যামনগর সুন্দরবন উপকূলীয় কাচামাছ শুকানো খটি গুলিতে পুড়ানো হচ্ছে কাঠ। অথচ আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নেই কোন আইনগত ব্যবস্থা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় জনবসতি এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে মাছ শুকানোর খটি।

 

সরকারি নীতিবালা অনুযায়ী সুন্দরবন থেকে ১০ কিলোমিটার এর মধ্যে কোন প্রকার মাছ শুকানোর খটি থাকা সরকারিভাবে নিষিদ্ধ। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নীরব। এ সমস্ত খটি গুলোতে পোড়ানো হয় সুন্দরবনের ও লোকালয়ের বিভিন্ন প্রজাতির কাঠ। বুড়িগোয়ালিনী ইউনিয়নে গোপাল মোড়ে অবিনাস ও তরুন এর খটি, মুন্সিগঞ্জ ইউনিয়নের টেংরাখালীতে নুরনগরে শুকুমার, মনসুর সরদার গ্যারেজে চিত্ত,নওয়াবেকী নন্দী,চুনকুড়িতে আব্দুল মজিদ, গাবুরা ইউনিয়ে নদীর পাড়ে,ভেটখালী বাজারে, ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটির বকুলতলার পাশে লোকালয়ে নূর আফসার খার ছেলে সাইদুল এর খটিতে কাঠ দ্বারা শুকানো হচ্ছে চিংড়ী মাছ। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।

 

এছাড়া লোকালয়ের মধ্যে কাঠ দিয়ে কাঁচা মাছ শুকানোর কারণে শিশু বাচ্চারা ও বয়স্ক মানুষের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।

 

অনুসন্ধান আরো জানা গেছে, সুন্দরবন উপকূলী এলাকায় খটি গুলোতে বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা মাসোয়ারা নেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

 

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ মোঃ মশিউর রহমান বলেন সুন্দরবন উপকূলীয় এলাকায় খোঁজখবর নিয়ে আমি ব্যবস্থা নিব। পরিবেশের ক্ষতি করে কোন মাছের খটি চালাতে দেওয়া যাবে না।

 

শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com