• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ

খুলনা সংবাদদাতা / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ডিউটি অফিসার ও আনসার সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্ট্যাফ রিপোর্টারকে মারধরের অভিযোগ উঠেছে। দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্ট্যাফ রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি মো. রাজু হাওলাদার এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ এপ্রিল ২০২৫) বিকেল চারটার দিকে খুলনা সদর থানাধীন দোলখোলা এলাকার এক কলেজছাত্রীর মৃত্যুর খবর সংগ্রহের জন্য খুমেক হাসপাতালে যান সাংবাদিক রাজু হাওলাদার। সেখানে তিনি কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মেহেনাজ মোশারফের কাছে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চান। পরিচয়পত্র দেখিয়েও তথ্য না পেয়ে ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।

 

এ সময় ডা. মেহেনাজ মোশারফ সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণের সময় ডা. মেহেনাজ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আনসার সদস্যসহ অন্যদের দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। মোবাইল না দিলে রাজু হাওলাদারকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারা হয়। পরে আশপাশের উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে, খুলনার সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com