• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট

মো: আলাউদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ মে, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অসুস্থতার সুযোগে দুর্ধর্ষ চোরচক্র রাতের অন্ধকারে ঘরে হানা দিয়ে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।

 

জানা গেছে, বাড়ির মালিক মাওলানা শাহাবাজ আলী শেখ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় বাড়িতে ছিলেন তাঁর ছেলে মেহেদী হাসান শিমুল ও পুত্রবধূ। তাঁরা বাবার কক্ষ তালাবদ্ধ রেখে পাশের কক্ষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘুমিয়ে পড়েন।

 

বুধবার(৭ মে) ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতেই তাঁদের চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। ঘরের জামাকাপড় আঙ্গিনায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাদের বাবার শয়নকক্ষে গিয়ে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ভাংচুর করা-জামাকাপড় ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়ানো।

 

জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে রক্ষিত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র পরিকল্পিতভাবে বাড়ির মালিকের অসুস্থতার সুযোগ নিয়েছে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করে তারা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে এবং জানালার গ্রিল খুলে ভেতরে ঢুকে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে চলে যায়।

 

ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com