• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ মে, ২০২৫

দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এর আগে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহম্মেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।

 

ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, গোবরাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিক, কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, প্রাথমিক স্কুল হচ্ছে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার প্রথম স্তর। এই শিক্ষাই একজন শিশুর ভবিষ্যৎ নির্ভর করে, তাই শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে শিক্ষা দানের পাশাপাশি পুঁথিগত শিক্ষা ও সামাজিক শিক্ষা দিতে হবে। বক্তারা বিগত সরকারের শিক্ষা কারিকুলামে যে অসংগতি ছিল সেগুলো দূর করে বর্তমান সরকারের শিক্ষা নীতির আওতায় শিক্ষা দানের আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com