• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৫জনকে জ রি মা না

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ মে, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

শনিবার (১০ মে ২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নূরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এসময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়।

 

পরে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে ২ লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এসময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার উপস্থিত ছিলেন প্রমূখ ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com