• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় নাশকতা মা ম লায় দু’ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৪

ইমদাদুল হক, পাইকগাছা প্রতিনিধি / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় দু’ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রিন্স নামের এক নেতাকে গ্রেফতার করেছে।

 

বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০)কে ও ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ (বাপ্পি) (৪৫) কে সকাল ৮ টায় কাঠিপাড়া বাজার থেকে আটক করে পুলিশ।অন্যদিকে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯)কে রাত ১১টায় উপজেলার লস্কর ইউপির লক্ষীখোলা বাজার থেকে আটক করে।

 

ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম, এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এছাড়াও নিয়মিত মামলায় বুধবার দিবাগত রাতে আরো একজনকে রাতে গ্রেফতার করাছে পুলিশ।

 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ধৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com