• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়ায় তারুণ্যের জ্ঞানযুদ্ধ শুভ উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ মে, ২০২৫

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মঞ্চ তারুণ্যের জ্ঞানযুদ্ধ (লক্ষ টাকার কুইজ চ্যানেল) বুধবার ২১মে বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মঞ্চ তারুণ্যের জ্ঞানযুদ্ধ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক‌ আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদার।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস আরশনগর শাহ আফজাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুখতার হুসাইন, ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া উপজেলা মজিদিয়া আলিয়া মাদ্রাসা ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, ডুমুরিয়া একাডিয়ামের সুপার ভাইজার টিকেন্দ্র নাথ সানা, ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু‌ তৈয়ব ইউনুস আলী, ডুমুরিয়া এন সি এন্ড‌ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন, হাজি ডাঙা খলশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, ডুমুরিয়া উপজেলার নিরাপদ সড়ক চাই সভাপতি খান মহিদুল ইসলাম,আসিফ হাসান প্রমুখ।

 

উল্লেখ্য দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো খুবই জরুরি। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় প্রতি বছর বাড়লেও শিক্ষার্থীর মেধা সঠিকভাবে বিকশিত হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশের ও সমাজের অনেকেরই। বিদ্যমান শিক্ষাব্যবস্থায় ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের মধ্যে একটি বিষয় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ।

 

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মঞ্চ তারুণ্যের জ্ঞানযুদ্ধ (লক্ষ টাকার কুইজ চ্যানেল) অংশগ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্টান সার্বিক সঞ্চালনায় ছিলেন সৌমিত্র বিশ্বাস।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com