• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রাষ্ট্রের স্বার্থেই সাংবাদিকদের সুরক্ষা দেওয়া উচিত

অনলাইন ডেস্ক / ৯৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

রাষ্ট্রের স্বার্থেই সাংবাদিকদের সুরক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রাষ্ট্র যন্ত্রের মাঝে লুকিয়ে থাকা একটি চক্র চায়না সাংবাদিকরা সুরক্ষিত থাকুক। তিনি ২৪ মে শনিবার বিকালে রাজধানীর চিড়িয়াখানা রোডে মিরপুর প্রেস ক্লাবের ৩০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেছেন।

 

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে দেশের বহু সরকার হাজারো আইন প্রণয়ন করেছেন। কিন্তু সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি বিধিমালাও প্রণয়ন করেননি। আমরা সব সরকার দেখেছি, তারা কেউই চায়নি সাংবাদিকরা ভালো থাকুক, নিরাপদে থাকুক। সাংবাদিকরা অনিরাপদ পরিস্থিতিতে থাকলেই তাদের লুটপাটে সুবিধা আছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে করনীয় অনেক। গণমাধ্যম এবং সাংবাদিকদেরকে রাষ্ট্রের সংকটময় মুহূর্তে রাষ্ট্রের পক্ষে, রাজনৈতিক দলীয় লেজুড়বৃত্তি ছেড়ে নিরপেক্ষ ভুমিকা পালন করা উচিত। গণমাধ্যম রাষ্ট্রের অপরিহার্য অনুষঙ্গ এটি কিন্তু ভুলে গেলে চলবেনা।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়ে। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদের।

 

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ার উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চাটুকার সাংবাদিকরা বিভিন্ন দল গোষ্ঠীর হয়ে কাজ করে। তারা কখনো জনগণের পক্ষে সংবাদ প্রকাশ করে না। এরা শাসক গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য সংবাদ প্রকাশ করে। গণতান্ত্রিক, মানবিক সমাজ গঠন করতে হবে যে সমাজে সাংবাদিকদের মূল্যায়ণ করা হবে।

 

উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ড. হানিফ খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ড. তাওহীদ হাসান, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, ক্ষিলখেত প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন প্রমূখ।

 

সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com