• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেবহাটায় ফেসবুক পোস্টে দেখে অসহায়দের সহযোগীতা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

কয়েকটি ফেসবুক আইডির পোস্টের কারনে আলোর মুখ দেখা শুরু করলো অসহায় তিনটি পরিবার। অসহায় পরিবারগুলোর মধ্যে ১জন হলেন উপজেলার আজিজপুর গ্রামের মোহাম্মদ রাজু মোল্লা। তিনি দীর্ঘদিন যাবত কিডনি এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। অর্থের অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছিলেননা।

 

এমন ফেসবুক পোস্ট দেখে তার পাশে দাঁড়ায় দেবহাটা উপজেলার মানবিক ব্যক্তিত্ব মানুষেরা। মানবিক পুলিশ সদস্য আফজাল এবং ডঃ সাইফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার সুমনের ফেসবুক পোস্ট এর কারণে অনেক মানবিক মানুষেরা তার সাহায্যে টাকা দেন এবং ঢাকা অধিনস্ত দেবহাটা সমিতির মানবিক ভাইয়েরা সহযোগিতা করতে থাকেন।

 

এরমধ্যে রাজু মোল্লাকে ৩২ হাজার ৫০০ টাকা, প্যারালাইসিস আক্রান্ত আব্দুল্লাহর জন্য ৫ হাজার এবং জহুর আলী শেখের ঘর নির্মাণ এর জন্য নগদ ৮ হাজার টাকা প্রদান করেন এবং ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেবহাটা উপজেলা সমিতি উদ্যোগ নিয়েছেন‌।

 

বুধবার এ টাকাগুলো তাদের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ।

 

এছাড়া ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সাধারন সম্পাদক তাহাজ্জত হোসেন হিরু, রিয়াজুল ইসলাম রিয়াজ, ব্যাংকার রাজিব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন, শফিউল আহসান এবং স্থানীয় ফয়জুল ইসলাম, শেখ রেজওয়ান আলী, সহকারী অধ্যাপক ফিরোজ কবির এবং ব্যবসায়ী রবিউল ইসলাম।

 

এসময় সকলে অসহায় পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com