• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ঈদ পরবর্তী স্বস্তিতে যাত্রীসাধারণের নিজ নিজ গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছানো ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে খেলাপি মোটরযান ও বিভিন্ন সড়কে ওভারস্পিড রোধ কল্পে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে।

 

এরই ধারাবাহিকতায় বুধবার (১১ জুন ‘২৫) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ওভারস্পিড গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২ টি মামলার বিপরীতে ৫ হাজার ৫’শত টাকার জরিমানা আদায় করা হয়।

 

 

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান, জিএম শাখার বেন্স সহকারী মামুন, আসিকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

 

ঈদ পরবর্তী ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীন, খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে ঈদ উল আযহা উপলক্ষে যাত্রী সাধারণ যাহাতে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে পারে সে লক্ষ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং বিভিন্ন শ্রেনিয় পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধি পায় এর জন্য ধারাবাহিক ভাবে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

 

তিনি আরো বলেন, আমরা শুধু যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি ঈদ পরবর্তী যাত্রী সাধারণ যাহাতে নিজ কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারে সে লক্ষ্যে সড়কে শৃঙ্খলা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মালিক ও শ্রমিক সংগঠন সহ বিআরটিএ। এছাড়া যে সকল যানবাহনের কাগজ পত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নাই সে সকল যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ঐ অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com