• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বিশ্ব নিরাপত্তার হুমকি অভিবাসন, রাশিয়া ও এআই

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গত শুক্রবার থেকে জার্মানিতে তিন দিনব্যাপী ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদরা এতে অংশ নেবেন। প্রতিবছর এই সম্মেলনের আগে একটি জরিপ প্রকাশ করা হয়। ‘মিউনিখ নিরাপত্তা সূচক’ শীর্ষক এবারের জরিপটি সোমবার প্রকাশ করা হয়েছে। শিল্পোন্নত সাত দেশ, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রায় ১২ হাজার মানুষের কাছে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। গত অক্টোবর ও নভেম্বরে জরিপটি পরিচালিত হয়। জরিপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের কারণে সৃষ্ট অভিবাসনকে সবচেয়ে বড় হুমকি মনে করছেন। হুমকির তালিকার এর পরের স্থান রাশিয়ার। গত বছরের জরিপে সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল রাশিয়া। এ ছাড়া সাইবার হামলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন উত্তরদাতারা। ইউক্রেনের মানুষের কাছে যুদ্ধবিরতির গ্রহণযোগ্য শর্ত সম্পর্কেও জানতে চেয়েছিল মিউনিখ নিরাপত্তা সম্মেলন কর্তৃপক্ষ। ৯২ শতাংশ উত্তরদাতা ক্রিমিয়াসহ ইউক্রেনের সব জায়গা থেকে রুশ সেনা প্রত্যাহারের আহŸান জানিয়েছেন। মাত্র ১২ শতাংশ বলেছেন, ক্রিমিয়া যদি রাশিয়ার অংশে থেকে যায় তাহলে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। দুই-তৃতীয়াংশের বেশি উত্তরদাতা দ্রæত ইইউ ও ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। চীনের সঙ্গে প্রতিযোগিতায় পশ্চিমাবিশ্ব প্রভাব হারাচ্ছে অন্যদিকে চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ হতে পারে বলে শঙ্কা বেড়েছে। এ ছাড়া জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের মানুষের মধ্যে চীনের ক্রমাগত আত্মবিশ্বাসী হয়ে ওঠা নিয়ে ভয় বেড়েছে বলেও জরিপের ফলাফলে দেখা গেছে। সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টোফ হয়েসগেন তাঁর প্রতিবেদনে লিখেছেন, ‘শিল্পোন্নত সাত দেশের একটি বড় অংশের নাগরকেরা মনে করছেন, আগামী ১০ বছরে তাঁদের দেশ কম নিরাপদ ও সম্পদশালী হবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com