• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে শ্যামনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার জামায়াত অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শ্যামনগর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

 

র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী।

 

তিনি বলেন, “মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। যুব সমাজকে বাঁচাতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এজন্য পারিবারিক ও সামাজিক সচেতনতা খুবই জরুরি।”

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা বলেন, “আজকের যুব সমাজ যেন মাদকের ছোবল থেকে মুক্ত থাকে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

আরও বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মুহিত মুন্না।

 

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ছয় শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com