• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার বিকেলে তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় আলোচনা সভা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

 

তিনি বলেন, “অতীতে হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধরে রাখাই আমাদের দায়িত্ব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে।” তিনি আরও বলেন, “আমি চাই আমাদের তালা-কলারোয়া অঞ্চল শান্তিপূর্ণ ও উন্নত হোক। মন্দিরের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করব।” পরে তিনি মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটিকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

 

মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, সাধন পাল প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বসু ঘোষ। আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির উদ্যোগেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

সেখানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ এবং যুব সমাজ অংশগ্রহণ করে, ফলে তালার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com