• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি মস্কোর পশ্চিমারা রাশিয়ার সম্পদ ‘চুরি’ করলে

প্রতিনিধি: / ৩৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : রাশিয়া পশ্চিমাদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করলে মস্কো ‘খুব কঠোর’ ব্যবস্থা নেবে। মঙ্গলবার পশ্চিমাদের প্রতি এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়া পর, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সাথে লেনদেন নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে। ইউরোপীয় ইউনিয়ন সোমবার নতুন একটি আইন গ্রহণ করেছে। নতুন আইনটির আওতায় রুশ কেন্দ্রীয় ব্যাংকের হিমায়িত সম্পদের ওপর করা লাভের পরিমাণ আলাদা করে ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, জব্দকৃত রাশিয়ান সম্পদ ইউক্রেনের সহায়তায় কাজে লাগাবে ইউরোপীয় ইউনিয়ন। এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মঙ্গলবার স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি চুরি: এটি এমন কিছু যা আপনার নয়। তিনি দাবি করেন, মস্কোর প্রতিক্রিয়া ‘খুব কঠোর’ হবে। কারণ রাশিয়া মনে করবে তারা মূলত চোরদের সঙ্গে মোকাবিলা করছে। জাখারোভা বলেন, আমাদের দেশ এটিকে ‘চুরি’ অপরাধ হিসেবে বিবেচনা করবে এবং চোরদের প্রতি আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে। মস্কো জানায়, যদি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়, তাহলে প্রতিক্রিয়া হিসাবে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পদ বাজেয়াপ্ত করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com