• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি মাটি ও মানুষের দল, নেতা নির্ভর দল নয়- নিতাই রায় চৌধুরী

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

‘বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। নেতা নির্ভর দল নয়। বিএনপি হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের দল। সুতরাং আমার মতো দশজন নিতাই রায় চৌধুরী বিএনপিতে না থাকলে দলের কোনো অসুবিধা হবে না। তাই সবাইকে অক্যবদ্ধ থেকে বিএনপি করতে হবে’।  মাগুরার মহম্মদপুরে নেতা কর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

 

নেতা কর্মিদের উজ্জীবিত করতে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবথানে জয়লাভ করবে। এ সময় চলমান মাগুরা জেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোভাব তুলে ধরেন।

 

উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (২৮ জুন) বিকালে উপজেলার হাটবাড়িয়া গ্রামে সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীর নিজ বাড়ীতে বিএনপির এই কর্মি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক আহ্বান অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড: খান রোকনুজ্জামান, সদস্য অধ্যক্ষ (অব:) মোহাম্মদ মতিউর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান বাকি মিয়া, জেলা জর্জ কোর্টের নারী ও শিশু বিভাগের পি.পি এ্যাড: মনিরুজ্জামান মুকুল, বিএনপি নেতা অধ্যাপক রইচ উদ্দিন, জেলা আইনজীবী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড: আহসান হাবীব খান সোহেল, বিএনপি নেতা মো: নজরুল ইসলাম, উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুরজামান মিল্টনসহ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com