• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামের প্রতিবন্ধী কার্ডধারী মোজাফফর রহমানের জমি অবৈধভাবে দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

 

আব্দুল বারীর পুত্র প্রতিবন্ধী কার্ডধারী মোজাফফর রহমান তার সহায় সম্বল ভোগদখলীয় রেকর্ডীয় জমি শেষ আশ্রয়টুকু বসত বাড়ি রক্ষায় সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আশ্রয় নিয়েছেন। যার পিটিশন মামলা নং ১০৮৯/২৫, ধারা -১৪৪,১৪৫,১৪৭।

 

এ মামলায় বিবাদী করা হয়েছে একই এলাকার বেলায়েত সানার পুত্র আবেনুর সানা, পরিমল সরদারের পুত্র কোমলেশ সরদার, সুপদ মন্ডলের পুত্র উত্তম মন্ডল, মুজিবুর গাজীর পুত্র মিজানুর সহ আটুলিয়ার ধনঞ্জয় মিস্ত্রী, মহানন্দ মন্ডল, প্রভাষ মন্ডল,সূর্যকান্ত মন্ডল, শান্তি মন্ডল। বিবাদী পক্ষরা বাদী মোজাফফর রহমানের ১০ শতক ভিটাবাড়ি দখলের জন্য নানাবিধ অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ জায়গায় ঘরবাড়ি, পুকুর খনন, তালগাছ, নারকেল গাছ, উভয় গাছে ফল ধরছে, তাছাড়া মেহগনি, শিশুগাছ, বকুল গাছ সহ নানা প্রকার বনজ ও ফলজ গাছ রোপন করে দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। তার বাড়ির ২ ধারে হিন্দু অধ্যুষ্তি এলাকা এবং অপর ২ ধারে বিল ও মৎস্য ঘের রয়েছে। সুযোগ সন্ধানীরা প্রতিনিয়ত ৩য় একটি পক্ষ হিংসাত্মক হয়রানী করতে বাড়ি সংলগ্ন ব্যক্তিমালিকানা দিঘির ২টি সরকারি পথ ও স্ব স্ব বাড়ি থেকে বিলে যাতায়াতের পথ থাকা স্বত্তেও প্রতিবন্ধী মোজাফফর রহমানের জমি টুকু দখলের পাঁয়তারা করছেন।

 

বিরোধীয় জায়গায় এস,এ,বিএস জরীপে আদৌও কোন সরকারি পথ ছিল না বা এখনও নেই। প্রতিবন্ধী মোজাফফর রহমানের ২ ছেলে, ১ মেয়ে সহ ৫ সদস্য বিশিষ্ট পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবন যাপন করছেন। বিজ্ঞ আদালতের ধার্য্য দিন আগামী ১৮/৯/২০২৫ তারিখে।

 

বিজ্ঞ আদালতে দখল প্রতিবেদনের জন্য শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) কে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানা কে নির্দেশ দিয়েছেন।

 

এ ব্যাপারে প্রতিবন্ধী কার্ডধারী মোজাফফর রহমানের ভোগদখলীয় বসতঘর বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com