• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ

আল মামুন / ১৮০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পাটকেলঘাটায় বৃষ্টিতে এলাকার বিল খাল পানিতে ডুবে একাকার হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন অনেকে। সোমবার (৭ জুলাই) ও মঙ্গলবার( ৮ জুলাই ) ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

 

সরজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার প্রভাবে ভোর থেকেই ভারি বৃষ্টি শুরু হয়। এরমধ্যেও নিম্ন আয়ের মানুষ তাদের কাজে বের হন। দোকানপাটসহ হোটেল, রেস্টুরেন্টগুলোতে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। অনেকেই দোকান খুলে অলস সময় কাটাচ্ছেন।

 

কাশিপুর গ্রামের গ্রামের ভ্যান চালক মোঃ কামরুল ইসলাম বলেন, ভোরে বৃষ্টিতে বের হয়েছি ভাড়া হয়নি, টুকটাক চালিয়ে ৮০ টাকা আয় হয়েছে।

 

যুগিপুকুরিয়া গ্রামের বাজারের মাছ ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন বলেন, আমি সকালে মাছের কাটায় মাছ পাইকারী কিনতে গিয়ে দেখি বৃষ্টির কারণে মাছ তেমন আসেনি। তাই আমিও মাছ কিনতে করিনি।

 

আমতলাডাঙ্গা গ্রামের বাসিন্দা দিনমুজুর মোঃ আবুল কালাম বলেন,সারাদিন বৃষ্টির কারনে কাজ হযনি কাজ না করলে আমাদের দিন চলে না।

 

আলফাজ মোড়ল বলেন বাজার করার জন্য বৃষ্টিতে বের হয়েছি কিন্তু বাজারে অধিকাংশই দোকান বসেনি। শিয়ালডাঙ্গা গ্রামের ইজিবাইক চালক মোঃ আমিনুর বলেন, বৃষ্টিতে রাস্তায় বের হয়েছি কিন্তু রাস্তায় কোন যাত্রী নেই।

 

আমতলাডাঙ্গা গ্রামের তরকারি ব্যবসায়ী আলমগীর হোসেন জানান তরকারি বেচে আমার সংসার চলে বৃষ্টির কারনে মালামাল কিনতে বের হতে পারেনি। সারাদিন বৃষ্টি তাই কষ্টে দিন পার করছি। অবিরাম বৃষ্টির অনেক স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বৃষ্টিতে ভেজা পরীক্ষার্থী তুষার ঘোষ বলেন বৃষ্টির কারনে স্যারেরা পরীক্ষা বন্ধ করে দিয়েছে। একই কথা বলেন মাহেন্দ্র চালাক মিজান।

 

লালচনদ্রপুর গ্রামের মুদী ব্যাবসায়ী রেজাউল সরদার বলেন, বৃষ্টির কারণে দোকানে বেচা কেনা তেমন হয়নি। লোকজন তেমন আসেনি।

 

চা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন চা বিক্রি করে আমার ৫ জনের সংসার চলে বুৃষ্টির কারনে দোকান খুললেও কোন ক্রেতা নেই। এ অবস্থা কতদিন চলবে তা কে জানে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com