• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অলিম্পিকসে খেলার ‘দুয়ার খোলা’ মেসির জন্য

প্রতিনিধি: / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: চিরপ্রতিদ্ব›দ্বী দলকে যে কোনো পর্যায়ের লড়াইয়ে হারাতে পারাই বিশেষ কিছু। অলিম্পিকসের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ব্রাজিলকে হারানোর রোমাঞ্চ যেমন ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। জয়ী আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই মহাতারকা লিখেছেন, ‘ভামোস।’ তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে মূল আলোচনা আপাতত তার অলিম্পিকসে খেলার সম্ভাবনা ঘিরে। টুকটাক আলোচনা আগেও ছিল। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকসের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর সেই আলোচনা আরও উচ্চকিত হয়েছে। অলিম্পিকসের বাছাইপর্বে অনূর্ধ্ব-২৩ দলকে খেলতে হলেও মূল পর্ব বেশি বয়সী ফুটবলার খেলানো যায় ৩ জন। বিশ্ব ফুটবলের অনেক বড় তারকাই খেলেছেন অলিম্পিকসে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসের সোনাজয়ী আর্জেন্টিনা দলে ছিলেন মেসি। এবার প্যারিস অলিম্পিকসেও তাকে পেতে চান এখনকার দলের কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো। “লিওর সঙ্গে আমার যে সম্পর্ক, আমার বন্ধুত্বের কথা সবারই জানা। তার মতো একজন ফুটবলারের জন্য আমাদের সঙ্গী হওয়ার দুয়ার খোলা আছে সবসময়ই। তবে অবশ্যই ব্যাপারটি নির্ভর করবে তার ওপর, তার অন্যান্য অঙ্গীকারের ওপর।” মেসির অলিম্পিকসে খেলার ক্ষেত্রে বড় একটি বাধা হতে পারে তার অন্যান্য ব্যস্ততাই। জুন-জুলাইয়ে কোপা আমেরিকায় খেলার কথা তার। এই আসর শেষ হবে ১৪ জুলাই। অলিম্পিকসের উদ্বোধন এর ১০ দিন পরই। কোপার কারণে এমনিতেই মেজর লিগ সকারে ইন্টার মায়ামির বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবু তার অলিম্পিকস খেলার সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত অনেকেই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ তো বলেই রেখেছেন, “তাকে গেমসে ফিরে পাওয়া হবে অলিম্পিকস গেমসের জন্য অসাধারণ ব্যাপার।” আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার তিয়াগো আলমাদা স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছেন। “আশা করি, অলিম্পিকসে খেলার ইচ্ছে ও তাড়না তার থাকবে। সময় হলেই সবকিছু বোঝা যাবে। তবে তার সঙ্গে খেলতে পারলে তা হবে স্বপ্নের মতো।” দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার আর্জেন্টিনা ছাড়া মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যারাগুয়ে। গত দুই অলিম্পিকমের সোনাজয়ী ও গত চার আসরেই পদক জয় করা ব্রাজিল এবার ছিটকে গেছে বাছাই থেকে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com