• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৮০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নতুন যুগের আগমন ফ্যাসিবাদের পতন। যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল তাদের বিচার করা হবে। মাগুরা-২ আসনে কোনো দূর্নীতি ও চাঁদাবাজের রক্ষা হবে না। মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

 

তিনি আরো বলেন, শেখ হাসিনা ত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং সাড়ে চৌদ্দশ মানুষ হত্যা করেছে। শহীদের রক্ত বৃথা যাবে না, খুনিদের বিচার হবেই।

 

প্রতিপক্ষকে হুশিয়ার করে বলেন, কেউ অন্যায় করলে তাকে তারেক রহমানের নেতৃত্ব দমন করা হবে। নির্বাচন হবে, তাই এখন থেকে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১১ জুলাই) বিকালে সরকারি আর এস কে এইচ ইন্সটিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায়, আট ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দুপুর থেকেই বিপুল উৎসাহ, উদ্দীপনা নিয়ে এই মত বিনিময় সভায় উপস্থিত হয়।

 

জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড: খান রোকনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক এ্যাড: মিথুন রায় চৌধুরী, উপজেলা সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, জেলা জর্জ কোটের মহিলা ও শিশু বিভাগের পিপি মো: মনিরুল ইসলাম মুকুল, যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা মিয়া ও মো; নজরুল ইসলাম প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com