• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৭
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে মাইলস্টোনে হতাহতদের জন্য  দোয়া মোনাজাত অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল / ১১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান এর পরিচালনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী সাফুই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ ছোট্ট, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর শিমুল।

 

এছাড়া আরো বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জিএম রফিকুল ইসলাম, রতনপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা আব্দুল মাজেদ, ধলবাড়িয়া সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, মথুরেশপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, সাবেক সেক্রেটারি শফিকুল ইসলাম টোকন, মৌতলা সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ, কুশুলিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনি, কুশুলিয়া সার্স কমিটির সদস্য হাসানুর রহমান হাসান ও কাজী তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম মিলন প্রমুখ।

 

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল হামিদ। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com