• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহম্মদপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে এই শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জুলাই গন-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, যুব সমাজসহ নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব আমাদের প্রতিজ্ঞা নামক পাঁচটি শপথ বাক্য পাঠ করান।

 

‘নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়’ নিয়ে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভার আয়োজন করে।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- অফিসার ইনচার্জ আব্দুর রহমান, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তাওফিক কালাম অভি ও ফেরদৌস রানা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com