• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সুন্দরবনের মামুদা নদী সংলগ্ন এলাকায় একনলা বন্দু কসহ ২রাউন্ড তাজা কা র্তুজ উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পশ্চিম সুন্দরবনে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে কোস্ট গার্ড সুন্দরবনের গহীনে মামুদা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও ২ রাউন্ড তাজা কাতুজ উদ্ধার করেন।

 

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মামুদা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালীন আভিযানিক দল একজন সন্দেহজনক ব্যক্তিকে সুন্দরবনের ভিতরে মামুদা নদীর সংলগ্ন নদীর চরে হেঁটে যেতে দেখতে পায়,লোকটিকে থামার সংকেত প্রদান করে। উক্ত ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় সন্দেহজনক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সুন্দরবনের ভেতর পালিয়ে যায়।

 

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com