• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মহম্মদপুরে দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪০৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মাগুরার মহম্মদপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে ‘দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার আয়োজনে এই ‘দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি মো. মফিজুর রহমান হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি এ্যাড. রেজাউল করিম, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সহকারী অধ্যাপক মো. অসিউজ্জামান বুলবুল, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী ও সুপার মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘জুলাই বিপ্লবের ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে। কোন ক্রমেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া ঠিক হবে না। দেশের সমৃদ্ধি ও স্বাধীনতা ধরে রাখতে হলে এর বিকল্প কিছু নেই’। তিনি আরও বলেন, ‘শিল্প বিপ্লবের আগে বাংলাদেশ ছিল সব থেকে সমৃদ্ধশালী দেশ।

 

আমাদের আবার দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। উপস্থিত সকলকে দেশপ্রেমকে অগ্রধীকার দিয়ে দেশের সকল কাজে অংশগ্রহণের আহ্বান জানান।’

 

উপজেলা সৈনিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল আমিনের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ আব্দুল হালিম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com