• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সাতক্ষীরার কুখরালীতে রাস্তার কাজ বন্ধ; চরম দু’র্ভো’গে এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় চলমান রাস্তার উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইট খুঁড়ে ফেলে কাজ শুরু করা হলেও তা অসমাপ্ত রেখে চলে যাওয়ায় চলাচলের একমাত্র পথটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

 

(৮ই আগস্ট) শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা ইট, পাশে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। বৃষ্টির পানিতে কাদা জমে চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই ভাঙাচোরা পথে।

 

স্থানীয় গৃহবধূ রহিমা খাতুন বলেন,রাস্তা দিয়ে হাঁটতে গেলেই পা ফসকে পড়ে যাচ্ছি। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না ঠিকমতো। বর্ষার সময় অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাস্তার কাজ শুরু করে ফেলে রেখে গেছে, এখন দেখার কেউ নেই।

 

একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন,দিন দিন রাস্তা ঢসে বড় গর্ত তৈরি হচ্ছে রাতে অন্ধকারে মানুষ একের পর এক দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আমরা একাধিকবার পৌরসভার কর্তৃপক্ষের কাছে বলেছি কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি।

 

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মাসরুবা ফেরদৌস বলেন,সম্প্রতি টানা বৃষ্টির কারণে কুখরালী এলাকার রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় কাজ শুরু হবে। আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছি।তিনি আরোও বলেন,এলাকাবাসীর কষ্ট লাঘবে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ শেষ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com