• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তালায় জমকালো আয়োজনে তিন লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

“মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” – এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন, অধ্যাপক মোশাররফ হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত হোসেন, উন্নয় পরিষদের পরিচালক আব্দুর সালাম, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নের বিএনপি’র সার্চ কমিটির সদস্য আমিনুর ইসলাম, তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ এবং খুলনা পাইকগাছা কপিলমুনি মেহেরব ফুটবল একাডেমি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পায় কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা ও আদর্শ চরগ্রাম।

 

খেলা পরিচালনা করেন উত্তম কুমার বাশার, সহ পরিচালনা করেন সনজায় বিশ্বাস ও ফাহিম। ধারাভাষ্য ছিলেন, আন্তর্জাতিক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পীসুলভ ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ আহম্মেদ, সামছুর ইসলাম এবং পাশাপাশি মাষ্টার অলিইর রহমান, সিদ্দিকুর রহমান, মাষ্টার জাহাঙ্গীর আলম ও মাষ্টার জাকিরের ধারাবাহিক বর্ণনা মাঠের উত্তেজনা গ্যালারির প্রতিটি কোণে পৌঁছে দেয়।

 

দর্শকের উল্লাস, খেলার গতি এবং প্রতিটি আক্রমণে গ্যালারিতে থাকা শতশত সমর্থকের চিৎকার, সব মিলিয়ে তালার এই ফুটবল সন্ধ্যা রূপ নেয় এক গ্রামীণ ক্রীড়া উৎসবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com