• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়ায় তরমুজের বাম্পার ফলনে বিপাশা গাইনের মুখে ফুটেছে হাসি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবছর আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া তরমুজ চাষের উপযোগী এবং রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় কৃষকরা বেশি ফলন পেয়েছেন। পাশাপাশি বাজারদর ভালো থাকায় বিপাশা গাইনের তরমুজের বাম্পার ফলনে কৃষাণীর মুখে হাসি ফুটেছে মুখে।

 

জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি আবাদ হয়েছে। বর্তমানে ডুমুরিয়ার বিস্তীর্ন ফসলের মাঠে শুধু তরমুজ আর তরমুজ। চাষিদের মধ্যে কেউ কেউ জমিতে পরিচর্যার কাজ করছেন। কেউ আবার তরমুজ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন। এখানকার উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে।

 

কৃষি বিভাগের সূত্র মতে, চলতি বছর জেলায় ১২হাজার ২৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার হেক্টর বেশি। এবছর ৫লাখ ৫৫ হাজার ৯১৬ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। কৃষকরা বেশি পরিমানে ফলন পেয়েছেন। তারা আশা করছেন খরচ বাদ দিয়ে লাভবান হতে পারবেন। ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের কৃষক তরিকুল ও ফরহাদ বলেন, আমরা গত বছরের তুলনায় এবছর বেশি ফলন পেয়েছি। বাজারদর ভালো থাকলে আশা করছি লাভবান হতে পারবো।

 

ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বারই কাটি গ্রামের সঞ্জিদ গানের স্ত্রী মহিলা তরমুজ চাষী বিপাশা গাইন বলেন আমি ৩৩ শতক জমিতে তরমুজ চাষের আমার খরচ হয়েছে ৭৫ হাজার টাকা, বিক্রিয় হবে ৩ লক্ষ টাকা।

 

আরেক কৃষক রাসেল বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় গাছে কোনো রোগ বালাই হয়নি। তাই ফলন বেশি পেয়েছি। আশা করছি বাজারদর ভালো থাকবে।

 

শোভনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিমা মন্ডল বলেন, এই ইউনিয়নে ২৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়েছি। আর কৃষকরা খুব যত্ন সহকারে গাছের পরিচর্যা করায় সবাই ভালো ফলন পেয়েছেন। এই ফল চাষে লাভবান হওয়া যায় বলে দিন দিন এর চাষ বাড়ছে।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন খুলনার ডুমুরিয়ায় গত বছরের তুলনায় এবছর বেশি পরিমানে তরমুজের চাষ করা হয়েছে। আবাদের দিক দিয়ে লক্ষ্যমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। অল্প সময়ে ও কম খরচে বেশি লাভবান হওয়া যায় বলে কৃষকরা তরমুজ চাষে ঝুঁকছেন। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগীতা করছি। আশা করছি তারা লাভবান হতে পারবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com