• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনির দরগাহপুরে বিএনপির সম্মেলন ৯ ওয়ার্ডে ৩টি করে পদে ফলাফল ঘোষণা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৯০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার একযোগে সকল ওয়ার্ডের সম্মেলনে ভোট গ্রহনের দিনক্ষণ নির্ধারিত ছিল। ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ৪টি ওয়ার্ডে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সন্ধ্যায় দরগাহপুর কলেজিয়েট স্কুল চত্বরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন, সাতক্ষীরা ৩ সংসদীয় টিম লিডার ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম। ফলাফলে দেখা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫টি ওয়ার্ডেঃ ১ নং ওয়ার্ড ঃ সভাপতি আঃ ছাত্তার গাজী, সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী ও সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ সরদার। ২নং ওয়ার্ডঃ সভাপতি নাজিম উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক এছমাইল সরদার, ৩ নং ওয়ার্ড ঃ সভাপতি শেখ রজব আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গাজী, সাংগঠনিক সম্পাদক রাকিদুল ইসলাম মোড়ল। ৬ নং ওয়ার্ড ঃ সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম শামীমুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। ৮ নং ওয়ার্ড ঃ সভাপতি শেখ আঃ ছাত্তার, সাধারণ সম্পাদক দিদারুল হক ও সাংগঠনিক সম্পাদক আঃ জিহাদ।

 

এছাড়া ভোটের মাধ্যমে নির্বািচতরা হলেনঃ ৪ নং ওয়ার্ড ঃ সভাপতি শহিদুল ইসলাম (৯৮ ভোট), সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম (৯৬), সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুছ মোড়ল (৯৮)। ৫ নং ওয়ার্ড ঃ সভাপতি এহছান আলী (৯১), সাধারণ সম্পাদক এবাদুল মোড়ল (৮৬), সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম মোড়ল (৮৯)। ৭ নং ওয়ার্ড ঃ সভাপতি শেখ জুবায়ের আলী (১১৩), সাধারণ সম্পাদক শেখ আঃ হাফিজ ১১৩, সাংগঠনিক সম্পাদক মিঠু রহমান (১১৩)। ৯ নং ওয়ার্ড ঃ সভাপতি আঃ মজিদ মোল্যা (১০০), সাধারণ সম্পাদক এবাদুল সরদার (১০৩) ও সাংগঠনিক সম্পাদক জি এম আলমগীর হোসেন (১০২ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

এসময় জেলা বিএনপি ও সংসদীয় আসন ৩ সদস্য শেখ মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আসিবুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সাবেক যুগ্ম আহবায়ক খায়রুল আহসান, জুলফিকর আলী জুলি, সার্চ কমিটির সদন্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com