• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে হানি ট্রা’পার সহিদুলের বি’রু’দ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শ্যামনগরে হানি ট্রাপার সহিদুলের শারিরিক ও মানসিক অত্যাচার এবং তার অন্যায় আবদার এর হাত থেকে রক্ষা পেতে দ্বিতীয় স্ত্রী শাহানারা খাতুন গত ১৬ আগস্ট শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানারা জানান, প্রথমে হাওলভাঙ্গি গ্রামের আজিবর রহমানের সাথে আমার বিবাহ হয়। আমার ৫জন কন্যা সন্তান রয়েছে। আমার ছোট কন্যার বয়স যখন ৪ বছর তখন আমার স্বামী মারা যায়। আমার স্বামী থাকতে একই এলাকার মৃত্যঃশমসের গাইনের ছেলে সহিদুল ইসলাম (বর্তমান ৬নং ওয়ার্ডের ইউঃপিঃসদস্য) আমার বাড়ীতে যাতায়াত করার সুবাদে আমার সোনার সংসারটি ধবংস করে দিয়েছে। সে গত ১৭/০২/২০১৯ তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকেরও সামাজিক ভাবে ইসলামী শরীয়াত মোতাবেক আমার সাথে বিবাহ করেন। সে আমার ভরণ পোষন খরচাদি দিত। বর্তমানে আমার কোন খরচাদি না দিয়ে প্রায় আমাকে মারপিট করে। আমি আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় এম, এল এস,এস পদে চাকুরী করি। মাদ্রাসায় যাওয়ার পথে সহিদুল ও তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী আমাক মারপিট করে। এ ছাড়া সে আমাকে বলে তুই আমার-টাকার মেশিন। আমি সেভাবে বলবো সেভাবে চলতে হবে নইলে তোকে মেরে ফেলব, মিথ্যা মামলা দিবো, চাকুরী নষ্ট করব, তোর মেয়েদের সংসার নষ্ট করব। সে বিভিন্ন লোককে আমার বাড়িতে এনে আমার সহ তার অনৈতিক ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

 

এছাড়া সাতক্ষীরা বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালতে বিভিন্ন ব্যাক্তির বিরুদ্ধে মামলা করতে চাপ অব্যহত রেখেছে। তার অনৈতিক কাজের এ সমস্ত ভিডিও করেন গোদাড়ার সোহাগ। আমাকে নিয়ে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ঐ সমস্ত ব্যাক্তিরা নির্দোষ। আমার ৫ জন্যই মেয়ের বিবাহ হয়েছে। আমার জন্য তাদের সংসারে অশান্তি না হওয়ার জন্য আমি সহিদুলের অন্যায় আবদার শুনতে না চাইলে সে আমাকে মেরে ডান পা ভেঙ্গে দিয়েছে। সহিদুল একজন নারী লোভী। বিভিন্ন মহিলাদের সাথে সে অনৈতিক মেলামেশা করে। আমাকে ছাড়া আরো ৩টি বিবাহ করেছে। সে সুদের ব্যবসা করে তাহার অত্যাচারে অনেকে এলেকা ছেড়ে অন্যত্রে পাড়ি জমিয়েছে। আমি তার অন্যায় আবদার শুনে আর কোন মানুষকে মিথ্যা অপবাদে ফেলতে চাইনা এবং তার হাত থেকে বাঁচতে চাই। এ ছাড়া সহিদুল আমার বাসায় যাতায়াতের সুবাদে রুপালী ব্যাংক নওয়াবেঁক শাখার আমার নামীয় ১৩২৪৮ নং চেকের ৩টি চেকের পৃষ্টা চুরি করে নিয়েছে তার মধ্যে ৯৯৪৬৫৩৯ নম্বর চেকের পৃষ্টায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ডিজওনার করে। বর্তমানে চেকের মামলা করার হুমকি দিচ্ছে। তবে এ ঘটনায় আমি চেকের পৃষ্টার নম্বর দিয়ে শ্যামনগর থানায় জিডি করেছি। তাহার বিরুদ্ধে গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শ্যামনগর থানায় একাধিক অভিযোগ দিয়েছি। কিন্তু তাহার কোন সুফল পাচ্ছি না।

 

এ ছাড়া আমার ফারাজের ৫ বিঘা জমি সহিদুল জোর পুর্বক দখল করেছে। উহাতে আমি ও আমার ছোট ভাই ডাবলু বাধা দিলে আমাদের হত্যার হুমকি দেয়। আটুলিয়ার ইউনিয়ন বি,এন,পি সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের সাথে সে এখন বি,এন,পি করছে। আওয়ামী লীগের সাথে তাহার আগে সু-সম্পর্ক থাকলেও সহিদুল এখন বি,এন,পি করায় বিচার দিয়ে ও কোন বিচার পেলাম না।

 

সহিদুলের অত্যাচারের হাত থেকে বাচতে ও জীবনের নিরাপত্তার জন্য আমার সংবাদ সম্মেলন এর কথা গুলো আপনাদের স্ব-স্ব পত্রিকায় লেখার মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করিতেছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com