• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তালা ইসলামী ছাত্রশিবির

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩০৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা শাখা।

 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

ইসলামী ছাত্রশিবির তালা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শহীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।

 

প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রহিম, গালিব আব্দুল্লাহ, তালা সরকারি কলেজের প্রভাষক মো. হাদিউজ্জামান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, শহর শাখার সেক্রেটারি মো. খোরশেদ আলম, মাও. কবিরুল ইসলাম ও তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক।

অনুষ্ঠানে তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, সরকারি কলেজের অধ্যাপক আবু হাসানসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com