• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাতক্ষীরায় যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জিএম আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামিতে ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নবী সানার মার্কেটে জামাতের নির্বাচনী অফিসে এ যুবদলের ছয়জন নেতাকর্মী যোগদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।

 

 

অনুষ্ঠানে বিএনপি ত্যাগ করা যুবদলের ছয় নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বক্তারা তাদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

 

যোগদানকৃতরা হলেন নুনগোলা গ্রামের মৃত জোহর আলীর পুত্র জাহিদুল ইসলামের নেতৃত্বে আসাদুল ইসলাম, শামীম রেজা, শিমুল হোসাইন, আজিম হোসেন ও হোসেন আলী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com