• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো- মহম্মদপুরে কাজী কামাল 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আমি আর নয়ন এক সঙ্গে আসি, তার কারণ জনগণের ভিতর যেন ভুল বোঝাবুঝি না হয়। আপনারা ভুল বুঝবেন না বা দলের ভিতরে গ্রুপিং সৃষ্টি করবেন না, আমরা গ্রুপিং চাইনা। দল মনোনয়ন যাকেই দিক আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো। ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে এই আসন আওয়ামী লীগের ছিলো। দুইবার বিএনপি এই আসন পেয়েছে, সেই দুইবারই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা আমার কৃতজ্ঞতা না, কৃতজ্ঞ হলো আপনারা যারা সামনে আছেন, এই উপজেলার জনগণের। বিএনপির সিনিয়র নেতাদের সাথে নিয়ে উপজেলা বিএনপিকে একত্রিত করি এবং সবাই মিলে আমরা একটা শক্তিশালী দল গঠন করি। এ কারণেই আমরা বিজয়ী হতে পারি। ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা কর্মীদের এ কথা মনে করিয়ে দিয়ে কাজী সালিমুল হক কামাল বলেন, দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবেনা। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

 

মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে ট্রাফিক চত্বরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, মহম্মদপুরের কৃতিসন্তান এস এম রবিউল ইসলাম নয়ন।

 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক জহুরুল হক, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার সজিব ও সদস্য সচিব মোঃ রজব আলী প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com