• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে শ’ঙ্কা দূর হয়েছে: যুবদল নেতা আমিন

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমাদের দল। দীর্ঘদিন ধরে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল, রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। এ কারণে দেশের মানুষ এখন নতুন করে আশা ও আস্থার আলো দেখতে পাচ্ছে।

 

শনিবার বিকালে সাতক্ষীরা আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ডেনাইট টুর্নামেন্ট প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। আমাদের দল সর্বদা বিশ্বাস করে, জনগণই রাষ্ট্রের মালিক, আর নির্বাচনের মাধ্যমেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আমরা আশা করি, এই রোডম্যাপ ঘোষণার পর নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করবে।

 

আমিন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় দেশের যুব সমাজ খেলাধুলার মাঠ থেকে ক্রমশ দূরে সরে গিয়েছিল। তারা মাদক ও হতাশার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। অথচ যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। তরুণদের সুস্থ দেহ ও সুস্থ মানসিকতা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। আমাদের দল সব সময় চেষ্টা করেছে যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনার। আমরা বিশ্বাস করি, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগত চেতনাকে বিকশিত করে। তাই যুব সমাজের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান থাকবে তারা যেন মাদককে ‘না’ বলে, খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সক্রিয় ভুমিকা রাখে।

 

আটুলিয়া ইউনিয়ন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবীদন ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট টুর্নামেন্ট সভাপতিত্ব করেন ইউনিয়ন সদস্য সচিব মজার গিফারী।

 

টুর্নামেন্ট উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙুর, যুগ্ম-আহ্বায়ক হাফিজ আল আজাদ কল্লোল, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিব হোসেন সেলিম, শ্রমিক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com