• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম খান।

 

গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম খান বলেন, “শ্যামনগরকে আদর্শ পর্যটন এলাকায় রূপান্তর করা সম্ভব। সুন্দরবনকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি, শিক্ষা ও পর্যটন উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এতদিনে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন হওয়া উচিত ছিল।

 

সাতক্ষীরা থেকে শ্যামনগরে চার লেনের রাস্তা হওয়ারও প্রয়োজন ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমি পারবো কিনা জানি না, তবে প্রত্যাশা করি শ্যামনগরের সবকিছু হবে স্পেশাল।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, তবে আমি সেই দিন থেকে তার হয়ে কাজ করবো।

 

এমনকি মনোনয়ন পেয়ে নির্বাচিত না হলেও শ্যামনগরের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও পৌর বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বিপ্লব, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও ভুরুলিয়া সার্চ কমিটির সদস্য রাজু আহমেদ, উপজেলা শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মিজান, পৌর বিএনপি নেতা মো. মিজানুর রহমান, মো. রোকনুজ্জামান, আমিনুর রহমান, আবু বকর সিদ্দিক, আবুল হোসেন, মিয়ারাজ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মনিরুল ইসলাম, হামিদুল্লাহ খান ফয়সাল, মো. টিপু সুলতানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com