• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তালায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেনের ১ম মৃ’ত্যুবার্ষিকী পালন

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালায় উপজেলা যুবদলের উদ্যোগে খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রয়াত শেখ ফারুক হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তালা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

 

এছাড়া বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও তালা বাজার বণিক সমিতির সভাপতি স ম ইয়াছিন উল্লাহ, বিএনপি নেতা বিশ্বাস ওয়াজেদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী, ইসলামকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনউদ্দীন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “প্রয়াত ফারুক ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী ও আমার অত্যন্ত আস্থাভাজন। তার মৃত্যুতে আমি যেন আপন ভাইকে হারালাম। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাত দান করেন।”

 

উল্লেখ্য, গত বছর কারামুক্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিলে যোগদানের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফারুক হোসেনের মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com