• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নি’ন্দা ও প্র’তি’বাদ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গত ৮ সেপ্টেম্বর (সোমবার) দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত“উন্নয়ন বরাদ্দে বৈষম্য থামছে না: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ” শিরোনামে খবরের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উপদেষ্টা ইকবাল মাসুদ ও সমিতির আহবায়ক খাইরুল ইসলাম এবং সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

বিবৃতিতে তারা বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা, যেটা জাতীয় রাজস্বতে একটি বড় ভূমিকা রাখে। এই জেলায় ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। এই জেলার প্রাকৃতিক ঐতিহ্য “সুন্দরবন” অবস্থিত হওয়ায় সারাবছর লক্ষ লক্ষ পর্যটকের আগমন হয় কিন্তু রাস্তা-ঘাটের করুন দশা দিন-দিন বেড়ে চলেছে। রাস্তা ঘাটের বেহাল দশা, সুপেয় পানির অভাব, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অবস্থা জরাজীর্ণ। এরকম একটি প্রেক্ষাপটে যখন বর্তমান সরকার এই বৈষম্য নিরসনের জন্য কিছু উন্নয়নের উদ্যোগ নিয়েছে ঠিক সেই সময় সাতক্ষীরার উন্নয়নকে পিছিয়ে দিতে ও এই অবহেলিত জেলার মানুষের উন্নয়নের বিরোধিতা করে একটি চক্রান্তকারী গোষ্ঠী সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাবাসীর পক্ষে এই মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধ ও সাতক্ষীরার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছে দেবহাটা উপজেলাসহ সাতক্ষীরার স্বর্বস্থরের জনগন।

 

উল্লেখ্য, সাতক্ষীরার দেবহাটা উপজেলার উন্নয়ন নিয়ে বিভ্রান্তিকর মন্তব‍্য করা হয়েছে কিন্তু সকলের অবগতির জন্য জানা উচিত যে, গত আগস্টে সরকার পরিবর্তের পরে দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারি মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ সার্স করে দেখে যে দেশের সবচেয়ে অবহেলিত জেলার মধ্যে রংপুর বিভাগ এবং সাতক্ষীরা জেলা অন্যতম। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয় সাতক্ষীরা এবং রংপুর বিভাগ ভ্রমণ করে উনারা নিজেরাই উন্নয়ন বাজেট নির্ধারণ করেন। এই জন‍্য রংপুর বিভাগের প্রতিটি উপজেলাতে পাবলিক লাইব্রেরি স্থাপনের বাজেট বরাদ্দ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। এছাড়া প্রচন্ড শীতের সময় শীতবস্ত্র হিসেবে জেলার প্রতিটি অবহেলিত পরিবারের জন্য কম্বল বিতরণ নিশ্চিত করেছেন।

 

তাছাড়া গত মাসে উপদেষ্টা নিজেই উপস্থিত হয়ে রংপুরের গাইবান্ধা জেলাতে ১৪৯০ মিটারের একটি ব্রিজের উদ্বোধন করেন যার প্রকল্প ব‍্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা। কিন্তু আমরা সাতক্ষীরাবাসি রংপুরের তুলনায় কিছুই পায়নি বরং জেলার প্রধান সড়ক ৪ লেনের রাস্তার অনুমোদিত বাজেট ও কর্তন করা হয়েছে।

 

আমরা সাতক্ষীরাবাসি আর এই অবহেলা নিয়ে বসে থাকতে চাই না, আমরা চাই সকল বৈষম্য ও প্রপাগাণ্ডা দূর করে আমাদের সাতক্ষীরার উন্নয়ন। এই ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে দেবহাটা সমিতি জোর প্রতিবাদ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com