• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ভিডব্লিউবি’র চাল পা’চারের সময় ইউপি সদস্য ছাত্র জনতার হাতে আ’ট’ক

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৫৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনিতে ইউপি সদস্য কর্তৃক vwb এর চাল পাচার করতে গিয়ে ছাত্র জনতার হাতে আটক হয়েছে। বুধবার বেলা ১২টায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী ছাত্র জনতার হাতে আটক হয়েছে।

 

বড়দল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সাগর, সহ-সভাপতি এস এম হাসান ও ছাত্রদল নেতা মিঠুন শিকারি জানান, বুধবার বেলা ১২টার দিকে বড়দল ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী ও জোসনা নামের এক মহিলা দুজনে মিলে vwb এর চাল গাড়িতে ওঠানোর সময় তাদেরকে আটক করা হয়। কার চাল কোথায় যাচ্ছে প্রশ্ন করলে শ্রাবন্তী বৈরাগী বলে জোসনার নামে vwb কার্ডের চাল। সঙ্গে সঙ্গে জোসনা বলে মেম্বার আমাকে বলেছে তাই আমি গাড়িতে উঠিয়ে দিচ্ছি। আমার নামে কোন কার্ড নাই। ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে না থাকায় তাৎক্ষণিকভাবে কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের কাছে চালটা জিম্মি রাখা হয়েছে এবং বিকাল ৪টার সময় স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে বসে আপোষ মীমাংসার কথা ছিল কিন্তু বিকাল ৪টায় ওই অভিযুক্ত ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে হাজির হয়নি।

 

গ্রাম পুলিশ মোস্তাজুল বলেন ইউপি চেয়ারম্যান হাজির না থাকায় চালটার অথরাইজ ছিল ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান। তিনি মীমাংসার স্বার্থে বিকালে বসা-বসির জন্য ডাকছিল। কিন্তু সেখানে ইউপি সদস্য হাজির হয়নি। তিনি আরো বলেন, হেতালবুনিয়া গ্রামের অমিও হালদারের স্ত্রী অঞ্জনা হালদারের নামীয় কার্ডের চাল।

 

এ ব্যাপারে বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল বলেন, আমি প্রশাসনিক কাজে বাইরে আছি পরিষদে না যেয়ে কোন কিছু বলতে পারছি না।

 

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এই মহিলা ইউপির সদস্য শ্রাবন্তী বৈরাগী টাকার বিনিময় ছাড়া কারোর কার্ড করে দেয় না। এবং অনেকের নামে কার্ড করে দিয়ে নিজেই চাল উঠিয়ে খায়।

 

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী সত্যতা অস্বীকার করে বলেন, আমি কার্ডধারীর উপকার করার জন্য গাড়িতে চাল উঠিয়ে দিয়েছি সাতক্ষীরাগামী বাসে। তিনি সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত vwb এর চাল পরিষদে জিম্মি আছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com