• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্রাবোয়ো ইন্দোনেশিয়ার নির্বাচনি দৌড়ে এগিয়ে

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’র ভোট গণনা চলছে। অনানুষ্ঠানিক গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো ৫৯.৮ শতাংশ ভোটে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। দেশটির মোট ২৩.৩ শতাংশ ব্যালট গণনার ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। স্বাধীন পোলস্টার ইন্ডিকেটর পলিটিকস এর মতে, প্রতিদ্ব›দ্বী সাবেক শিক্ষামন্ত্রী ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ২৩.৫ শতাংশ ভোটে দ্বিতীয় এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রানোয়ো ১৬.৭ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্বনামধন্য পোলস্টারদের গণনা আগের নির্বাচনগুলোতেও সঠিক বলে প্রমাণিত হয়েছে। তবে ভোট গ্রহণের কয়েক সপ্তাহ পরই আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে। বিশ্বের বৃহত্তম এক দিনের নির্বাচনে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপপুঞ্জ জুড়ে ২০ হাজার ৬০০টি পদে প্রায় ২ লাখ ৫৯ হাজার প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে। তবে এবারের নির্বাচনে কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে প্রতিস্থাপন করবেন কে সে বিষয়টি। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের নেতৃত্বের দৌড়ে শুরুটা প্রাবোয়োর জন্য ভালোই যাচ্ছে। তবে এর আগে দেশটিতে ব্যাপকভাবে জনপ্রিয় উইদোদোর কাছে দুবার পরাজিত হওয়ার রেকর্ড রয়েছে তার। এ নিয়ে প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের মতো লড়ছেন প্রাবোয়ো এবং এটি হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার নির্বাচনে তার শেষ লড়াই। সরাসরি জয় পেতে প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি এবং ৩৮টি প্রদেশের মধ্যে অন্তত অর্ধেকে ২০ শতাংশ ভোট পেতে হবে। কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী জুনে শীর্ষ দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে রানঅফ ভোট অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com